অপরাধ

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ঢাকায় গ্রেপ্তার

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার আব্দুর রউফের ছবি, নিরাপত্তা বাহিনীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া থেকে গ্রেপ্তার সাবেক এমপি আব্দুর রউফের ছবি, নিরাপত্তা বাহিনী তার পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণামধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুুুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুর রউফের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম গ্রামে। কলেজে অধ্যয়নকালেই তিনি সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার আগে তিনি কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। অন্য এমপিদেও মতো আব্দুর রউফও সেদিন সংসদ সদস্য পদ হারান।

বিষয়:র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…