চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার সাবেক এমপি মিজান জেলগেট থেকে আবার গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, খুলনা, জনপদ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলা কারাগারের সামনে থেকে গ্রেফতার করে ডিবি’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে জামিনের পর তাকে কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেফতার করা হয়।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জানান, আদালত থেকে সব মামলায় তিনি জামিন পেয়েছিলেন। জামিনের যাবতীয় কাগজপত্র হাতে পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি কারাগার থেকে  মুক্ত হন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। রায়ের পর থেকে তিনি ঢাকা কাশিমপুর কারাগারে ছিলেন। এ বছরের ২৩ মে তাকে কাশিমপুর থেকে খুলনা কারাগারে আনা হয়।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গেল বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেফতার দেখানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা মহানগর আওয়ামী লীগজেলগেট থেকে গ্রেফতারসাবেক এমপি মিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT