অপরাধ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

আবুল বারকাতের ছবি, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের ছবি, গ্রেপ্তার হওয়ার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আবুল বারকাতকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকে মামলা থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর আবুল বারকাতকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ তাকে দুদকের কাছে সোপর্দ করা হবে।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিষয়:আবুল বারকাত জনতা ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…