অপরাধ

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমের ছবি, বসে আছেন, পটভূমিতে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমের ছবি, তিনি বসে আছেন, পটভূমিতে কাঠের দেয়াল, তার হাতে কিছু কাগজ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে রাজধানী থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিষয়:জাহাঙ্গীর আলম বুলবুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…