চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে সাবেক হেড মাঝিকে কুপিয়ে হত্যা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৩৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা আসরা গ্রুপের সদস্য বলে দাবি করেছে পুলিশ। শনিবার ২৫ নভেম্বর সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীস্থ ক্যাম্প-১৯ এর ব্লক-এ/৮ এ ইয়াছিন জোহারের দোকানের রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

নিহত আতাউল্লাহ (৫০) উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৯ ব্লক এ এর মৃত জালাল আহমেদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসা’র দুষ্কৃতিকারীরা উখিয়ার থাইংখালীস্থ এফডিএমএন ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের উখিয়াকুপিয়ে হত্যারোহিঙ্গাক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম রাউন্ড শেষে চ্যানেল আই বিশ্বকাপ টিম কাকে চ্যাম্পিয়ন দেখছে?

জুন ২৯, ২০২৬

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

জুন ২৯, ২০২৬

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT