বাংলাদেশ

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন

সৈয়দ আবুল হোসেনের ছবি, সাবেক যোগাযোগমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ আবুল হোসেনের একটি ছবি, যিনি বাংলাদেশের সাবেক যোগাযোগমন্ত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

আজ (২৫ অক্টোবর) বুধবার ভোররাত ২টায় রাজধানীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত দুইটায় তিনি হাসপাতালেই মারা যান। মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়। তার ছোট মেয়ে দেশে ফিরলে জানাজা এবং দাফনের বিষয়টি জানানো হবে।

বিষয়:যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…