সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আটক

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ছবি, তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






