আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এর ছবি, বাংলার সাহিত্যিক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এর ছবি, বাংলার একজন প্রখ্যাত সাহিত্যিক ও কবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ বৃহস্পতিবার ৮ আগস্ট সকালে পরিবারের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানানো হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য বলেছেন, সকালেও তিনি নাস্তা করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি মারা যান।

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব।

গত বছরের ৯ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরেন বুদ্ধদেব। ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েক দিন তাকে ভেন্টিলেশন (ইনভেনসিভ) সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। তখন তার ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে।

বিষয়:পশ্চিমবঙ্গ সাবেক মুখ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…