চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আদালত
A A

দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ৭ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শেষে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই খালেক মিয়া।

তিনি জানান, সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল মামলার রায়সহ বেআইনি রায় প্রদান বিষয়ে খায়রুল হকের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয় গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে। ওই দিনই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ।

শাহবাগ থানার মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও অবসরের পর পদায়নের লোভে বিচারপতি খায়রুল হক উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতির আশ্রয় নেন।

Reneta

তিনি ২০১১ সালের ১০ মে আপিল মামলার সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এতে বলা হয়, তার এই কর্মকাণ্ডে শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায় স্পষ্ট। মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম। গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় তিনি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতআন্দোলনকারাগারখায়রুল হকচিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটবৈষম্যবিরোধীমামলার তদন্তরিমান্ডশাহবাগ থানাশেখ হাসিনাসাবেক প্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT