চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় শপথ নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন 

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:১৪ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

প্রধান বিচারপতি হিসেবে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে  রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন শুক্রবার।

Banglabid

এইদিন দুপুর সোয়া দুইটায় প্রধান বিচারপতির নিয়োগসংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।  এরপর  নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি  করে শুক্রবার সন্ধ্যায় তা  ওয়েবসাইটে প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

তবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগের পর পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।  শুক্রবার সন্ধ্যায় বিচারপতি ওয়াহহাব মিঞা বঙ্গভবনে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

Reneta

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন। আর ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি তিনি একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর পর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

সৈয়দ মাহমুদ হোসেন দুইবার নির্বাচন কমিশন গঠনের জন্য করা সার্চ কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৯৯ সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

আপিল বিভাগের পাঁচজন বিচারপতির মধ্যে মো. আবদুল ওয়াহ্হাব মিঞা  সবচেয়ে জ্যেষ্ঠ । জ্যেষ্ঠতা বিবেচনায় তার পরেই ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আর এর পরে পর্যায়ক্রমে রয়েছেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

বয়সসীমা অনুযায়ী বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিয়ার দায়িত্বপালনের সময়সীমা ২০১৮ সালের ১০ নভেম্বর পর্যন্ত। আর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সময়সীমা ২০২১ সাল পর্যন্ত। বিচারপতি মো.ইমান আলী অবসরে যাবেন ২০২২ সালে। আর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবসরের তারিখ ২০২৩ সাল এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দার অবসরে যাবেন ২০২১ সালে।

এর আগে দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেন। প্রধান বিচারপতি হিসেবে তার দায়িত্ব পালনের মেয়াদ ছিল ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
মূর্তিকারিগর
কিন্তু সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে তুমুল আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া চলে যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরপর তিনি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর আসেন। এবং গত ৯ নভেম্বর সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। গত ১০ নভেম্বর সে পদত্যাগপত্র বঙ্গভবনে এসে পৌঁছায়।

এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কাগজপত্র আইন মন্ত্রণালয়ে পাঠান।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্বে নিয়োজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিরাষ্ট্রপতিসংবিধানসুপ্রিম কোর্টসুরেন্দ্র কুমার সিনহাসৈয়দ মাহমুদ হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরাজের উইকেট, লাগামহীন ছুটছে লিডের বোঝা

পরবর্তী

মোটেও স্বাস্থ্যকর নয় বিস্কুট

পরবর্তী
বিস্কুট

মোটেও স্বাস্থ্যকর নয় বিস্কুট

এফবিআইয়ের গোপন নথি ফাঁস-ডোনাল্ড ট্রাম্প

নথি ফাঁস: এফবিআইয়ের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT