চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল বন্ধ করে আত্মগোপলে ছিলেন সাবেক সিইসি হাবিবুল: ডিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
সাবেক সিইসি হাবিবুল ইসলাম ভিন্ন চিন্তাভাবনায় চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাকে গত রোববার গ্রেপ্তারের পর নিজ বাসা ছেড়ে মগবাজারে একটি বাসায় আত্মগোপনে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গ্রেপ্তার এড়াতে তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন ও গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

আজ বুধবার বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

নাসিরুল ইসলাম বলেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি (কাজী হাবিবুল আউয়াল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ না করা সত্ত্বেও নির্বাচনের আয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে না পারা, শুধুমাত্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থিত ডামি ক্যান্ডিডেট ও জাতীয় পার্টিকে দিয়ে নির্বাচন করানো, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা। ভোটের পরিসংখ্যান সংক্রান্ত যে বিশ্লেষণ তা নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়া, পরবর্তী সময়ে সাংবিধানিক পদে থেকে সংবিধান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যারা নির্বাচনে জয়ী হয়েছেন তাদের গেজেট প্রকাশ করা। এসব অভিযোগে দায়ের করা মামলায় তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মগবাজারে যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি মূলত তার বাসা নয়। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে তিনি আত্মগোপনে রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি তিনি মগবাজারে রয়েছেন। সেখানে নজরদারির মধ্যেই আজ তাকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে ডিএমপির এ যুগ্ম পুলিশ কমিশনার বলেন, যেহেতু আমরা তাকে একটি ভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি অর্থাৎ তার অবস্থান নিজ বাসগৃহে ছিলেন না। আমরা বলতে পারি যে, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্য-উপাত্তের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

মগবাজারে কার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল নম্বরের ভিত্তিতেই আমরা তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করেছি। তার মোবাইল বন্ধ অবস্থা থেকে একবার ওপেন করা হলে আমরা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। তবে, বাসাটি কার সেটি বিশ্লেষণ করা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে রাজধানী শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় আসামি ২৪ জন। সেই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে ডিএমপি কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে নাসিরুল ইসলাম বলেন, আমরা আইনানুগ পদক্ষেপ নিচ্ছি। যেহেতু মামলা হয়েছে, অভিযুক্ত সবার বিষয়ে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। অবস্থান শনাক্ত করতে পারলে গ্রেপ্তার করতে পারব।

গ্রেপ্তার হাবিবুল আউয়ালকে আজই আদালতে পাঠানো  হচ্ছে কিনা জানতে চাইলে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, এই মামলা শেরেবাংলা নগর থানার। তদন্তকারী কর্মকর্তা আসবেন। প্রথম অবস্থায় কাউকে গ্রেপ্তারের পর কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে। সেসব শেষ করে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন, আজই আদালতে প্রেরণ করা সম্ভব তাহলে সেটা করা হবে। আর যদি সেটা আজ সম্ভব না হয় তাহলে কালকে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করা হয়। মামলার মোট আসামি ২৪ জন। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক ৪ আইজিপি।

ট্যাগ: গ্রেপ্তারডিবিসাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৬

পরবর্তী

চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলকর্মী আটক

পরবর্তী
ঢাকার উত্তরা পশ্চিমে অবস্থিত একটি আধুনিক বাস টার্মিনাল ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলকর্মী আটক

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

১ দিনে করোনা আক্রান্ত ২৬

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT