চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি, সুজন ট্রাস্টের চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান আর নেই।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। রাত ১১টা ৫৬ মিনিটে সুজন-সুশাসনের জন্য নাগরিকের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

বৃহস্পতিবার বাদ জোহর সিজিএ চত্বরের জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে সুজন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় সুজন নেতৃবৃন্দ মরহুমের দীর্ঘ কর্মজীবনে সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শোকবার্তায় আরও বলা হয়, এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে দেশ একজন প্রাজ্ঞ প্রশাসক, নীতিবান চিন্তক ও সুশাসন আন্দোলনের অন্যতম পথপ্রদর্শককে হারাল।

সুজন পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এম হাফিজ উদ্দিন খানটিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশমারা গেছেনসরকারের উপদেষ্টাসাবেক তত্ত্বাবধায়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

হান্টাভাইরাস: আক্রান্তের সংখ্যা ১০ জন, ডব্লিউএইচও-এর নতুন তথ্য প্রকাশ

মে ১৬, ২০২৬

ট্রাম্প-শি বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মে ১৬, ২০২৬

অবশেষে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে পারল চীন

মে ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ল

মে ১৬, ২০২৬

ভরিতে ৪ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT