চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী এবং তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ রোববার ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

তার ব্যক্তিগত সহকারী এবং তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৯১ সালে ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি গঠনের সময়ই দলটিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন হুদাকে। খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে। ১৯৯১ সালে তথ্য মন্ত্রী ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।

২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক শেষ করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন হুদা। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে ভেড়ার চেষ্টা করেন হুদা। তাতে সফল না হওয়ার পর গঠন করেন ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল।

তার মরদেহ হাসপাতালে আছে বলে জানান আক্কাস খান। তিনি আরও জানান, তার মরদেহ রাতে ধানমন্ডির বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে সকালে তার গ্রামের বাড়ি নেওয়া হবে, সেখানে তাকে দাফন করা হবে।

২০১৮ সালের নির্বাচনের আগে ইসির নিবন্ধন পেতে আবেদন করে তৃণমূল বিএনপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদন না করা, সরকার নির্ধারিত ফির চালান জমা না দেওয়া এবং নিবন্ধন দেওয়ার মতো তথ্য না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন প্রত্যাখ্যান করে ইসি। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন নাজমুল হুদা। এরপর ওই বছরের নভেম্বরের শুরুতে তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূল বিএনপিসাবেক মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT