চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সেনা সদস্যের ওপর প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে হামলা

এস কে রাসেল এস কে রাসেল
২:০৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A
আঘাতপ্রাপ্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক সেনা সদস্য মো. ওবায়দুল হক রতন (৫৮) এর ওপর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাস্তার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে বাজিতপুরের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ওবায়দুল হক রতন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দক্ষিণ সাতুটা মুন্সী বাড়ির বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মোহাম্মদ এলেম আলীর (মুন্সী) ছেলে।

Banglabid

এ হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রতনের ছোট ভাই তুষার থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে বলা হয়, জমি–সংক্রান্ত বিরোধের জেরে সভাপতি সোহেলের নেতৃত্বে শরিফ মিয়া, আইয়ুব আলী, সাজিব মিয়া, মুইনুদ্দিন, সাকিব মিয়া, হাসিব মিয়া, বকুল মিয়া, জব্বার মিয়া, বানু মিয়া, আ. হাকিম, মিকাইল মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে ওবায়দুলের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয়। ওবায়দুল বাধা দিলে রামদা, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড, বল্লম ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করা হয়।

ওবায়দুলকে বাঁচাতে গেলে তার আত্মীয় সুমন আক্তার (৩৭) ও মুস্তাফিজুর রহমান (৩২)–কেও মারধর করে আহত করা হয়। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরলেও ওবায়দুল হক রতন গুরুতর অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন।

Reneta

এ বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজন্ম লীগ নেতাসাবেক সেনা সদস্যহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুদিন ধরে সিরাজগঞ্জে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ চলছেই

পরবর্তী

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা

পরবর্তী
রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর হত্যার তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা

International Crimes Tribunal signboard in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের মামলায় অভিযোগ গঠন চাইলেন চিফ প্রসিকিউটর

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT