চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৬
শিক্ষা
A A

​ঢাকা কলেজে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (কুইন আইল্যান্ড)’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার ৬ মার্চ সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানভীর হাসান।
​
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি: হাবিব হাওলাদার শিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আল আমিন হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক: আবির হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক: এখলাছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক: আশরাফুল ইমন ও মো. সোহেল, প্রচার সম্পাদক: আব্দুল্লাহ আল ফাহাদ এবং দপ্তর সম্পাদক: আয়মান ইসলাম ইব্রাহিম।

​দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি জাহিদুর রহমান বলেন, ​“আমরা সবসময় ঢাকা কলেজস্থ ভোলা জেলার সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব। তাদের যেকোনো প্রয়োজনে, সুখে-দুঃখে এই সংগঠনটি একটি পরিবারের মতো ভূমিকা পালন করবে। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা।”

​অন্যদিকে, সাধারণ সম্পাদক তানভীর হাসান শিক্ষার্থীদের আবাসন সমস্যার ওপর জোর দিয়ে বলেন, ​“আমাদের কলেজে শিক্ষার্থীর তুলনায় ছাত্রাবাসে সিটের সংখ্যা খুবই কম। ভোলা থেকে আসা অনেক নতুন ছাত্র সিট সংকটে ভোগেন। আমরা কলেজ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করব এবং নতুন ছাত্রদের হলে ওঠার সুব্যবস্থা করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

​উল্লেখ্য, ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসাইনসহ একঝাঁক অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলীর তত্ত্বাবধানে এই কমিটি অনুমোদিত হয়। নবনির্বাচিত কমিটিকে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্যনির্বাহী কমিটিকুইন আইল্যান্ডঢাকা কলেজভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT