নির্বাচন কমিশন গঠন

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, আধুনিক স্থাপত্যশৈলী সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনার পদে অন্য যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

২০০৯ সালের জানুয়ারিতে অবসরে যাওয়া এ এম এম নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বিষয়:নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…