চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

ময়মনসিংহে এলপিজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ৩ জন নিহতের ঘটনায় অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সময় ঢাকা থেকে আনা একটি এলপিজির ট্যাংক লরি থেকে গ্যাস নামানো হচ্ছিল। পাশাপাশি একটু দূরেই একটি প্রাইভেট কারে গ্যাস লোড করা হচ্ছিল। গ্যাস লিকেজ থেকে হঠাৎ এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ সাতটি গাড়ি পুড়ে যায়। পুড়ে যাওয়া একটি প্রাইভেট কার থেকে হিমেল নামের এক অগ্নিদগ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তাদের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম। জেলা প্রশাসক বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার নাহারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তদন্ত কমিটি গঠনফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT