চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যানয়-এ এক বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বুধবার (৯ আগস্ট) সকালে বিদায়ী সভায় প্রথমেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিগত সভায় তার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান।

তিনি রাষ্ট্রদূত-কে হ্যানয়ে কর্মকালীন সময়ে দু-দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, পিপল টু পিপল কানেকটিভিটি এবং সর্বোপরী দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রশংসা করেন এবং বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতকে তার বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Banglabid

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন যে, তার সূদীর্ঘ কর্মকালীন সময়ে তিনি ভিয়েতনাম ফরেন অফিস ও অন্যান্য সকল সরকারী অফিস এবং সামাজিক ও অর্থনৈতিক সংস্থাসমূহের যে ব্যাপক সহযোগীতা ও অনুপ্রেরণা পেয়েছেন তাতে করে তিনি দু-দেশের সর্বোপরি দ্বি-পাক্ষিক বিষয়সমূহের উন্নয়ন ও বিকাশে একনিষ্ঠভাবে কাজ করতে পেরেছেন।

রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, ২০১৭ তে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়া কালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষভাবে নির্দেশ দেন যেন তিনি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যেকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক-কে বেগবান করেন। বিগত বছরগুলোতে দু-দেশের বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক উন্নয়নে দূতাবাস ও রাষ্ট্রদূত যে নিরলস কাজ করেছেন। ২০১৭ সালে দুই দেশের বাণিজ্যের পরিমান ছিল ৭০০ মিলিয়ন মার্কিন ডলার যা ২০২২-সালে এসে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের উর্ধ্বে উন্নীত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এজন্য রাষ্ট্রদূত-কে বিশেষ ধন্যবাদ দেন এবং আশা করেন যে, বাংলাদেশ ও ভিয়েতনাম ভবিষ্যতে আরও অধিক সহযোগীতার মাধ্যমে দু-দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক-কে এক উচ্চতর স্তরে নিয়ে যাবে।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, শীঘ্রই দু-দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে যে লক্ষ্যে তিনি কাজ করছেন যা দু-দেশের বাণিজ্য, কুটনীতি, পিপল টু পিপল সংযোগ, বৌদ্ধ রেলিক সাইটে পর্যটন উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নে এক নূতন দিগন্তের সূচনা করবে। রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে ভিয়েতনামিজ বিনিয়োগ বৃদ্ধির জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

Reneta

পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন আশা প্রকাশ করেন, আঞ্চলিক-আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘে উভয় দেশ পরস্পরকে সহযোগীতা ও সমর্থন করে যাবে। এ বিষয়ে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে ভিয়েনামকে বিশেষভাবে অনুরোধ করেন বাংলাদেশকে আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভূক্তির লক্ষ্যে কাজ করার জন্য।

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে ভিয়েতনাম এক আঞ্চলিক লিডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামিনা নাজকে তার পররবর্তী কর্মস্থল কায়রো-তে যোগদানের লক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা এবং ভিয়েতনামে সাফল্যজনকভাবে তার দীর্ঘ কর্মকালীন সময়ে অবদানের জন্য পুনরায় ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে তার ভিয়েতনামে কর্মরত অবস্থায় পিতৃ ও স্বামী বিয়োগে গভীর সমবেদনা প্রকাশ করেন। সভাশেষে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ-ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের একটি সুভ্যেনির উপহার দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিয়েতনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT