যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিদেশে অর্থপাচার কমবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শনিবার (২৭ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ‘এডভান্স ইন হেলথ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চাওয়া, তা বাস্তবায়নে এই ভিসা নীতি সহায়ক হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা জ্বালাও-পোড়াও করে তারা এই নীতির কারণে সতর্ক হবে।
কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার ইস্যুতে মন্ত্রী জানান, তাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা পর্যাপ্ত, বিশেষ নিরাপত্তার প্রয়োজন নেই।







