পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

একজন পুরুষ ব্যক্তি হাসিমুখে ছবি, পটভূমিতে লাল রঙের দেয়াল ও জানালা।. Channel i News – চ্যানেল আই নিউজ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
‘বিতর্কিত’ বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ। সে নোটিশের জবাব না পেয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






