চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২৩, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
দ্রুততম ফিফটির জন্য ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন ম্যাথু ফোর্ড। সাউথ আফ্রিকা তারকা সাবেক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডেও ভাগ বসালেন ক্যারিবীয় ব্যাটার। ওয়ানডেতে এতদিন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা ছিল ডি ভিলিয়ার্সের। আইরিশদের বিপক্ষে ১৬ বলে ফিফটি করে সেই বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন ফোর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে হেরে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে ব্যাটে নেমে তাণ্ডব চালান ফোর্ড। একটি চার ও আট ছক্কায় ১৬ বলে ফিফটি করেন। ১৯ বলে ৫৮ রানে থামে ফোর্ডের ইনিংস, ছিল ২টি চার ও ৮টি ছক্কার মার। তার ঝড়ো ব্যাটিংয়ের দিনে আইরিশদের ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে উইন্ডিজ।

২০১৫ সালে জোহানেসবার্গে ক্যারিবীয়দের বিপক্ষে ১৬ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন ডি ভিলিয়ার্স। সেই ম্যাচে ৩১ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে ১৪৯ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে ডি ভিলিয়ার্স ও ফোর্ডের পরে আছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও কুশল পেরেরা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। চারজনই ১৭ বলে ফিফটি করেছেন।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডওয়েস্ট ইন্ডিজডাবলিনডি ভিলিয়ার্সদ্রুততম ফিফটিফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

আগস্ট ১২, ২০২৬

লিটন ফিরছেন? শান্ত বললেন…

আগস্ট ১২, ২০২৬

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT