চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
কর্পোরেট নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
আন্তর্জাতিক বিমান ও শহরের আকাশে স্মার্টফোনের স্ক্রিনে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স দিয়ে টাকায় রোমিং প্যাক কেনার সুবিধা আনল দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে বৈদেশিক মুদ্রা ছাড়াই রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সাশ্রয়ী মূল্যের এই প্যাকগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন গ্রাহকরা দেশের বাইরে ভ্রমণের সময় সহজে ও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ রক্ষা করতে পারেন।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রথমবারের মতো স্থানীয় মোবাইল ব্যালেন্স ব্যবহার করে বৈদেশিক মুদ্রার বদলে টাকায় আন্তর্জাতিক রোমিং প্যাক কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা একটি মাইলফলক পদক্ষেপ।

এখন থেকে ভ্রমণের আগে মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজে রোমিং প্যাক এক্টিভ করতে পারবেন গ্রাহকরা। আকর্ষণীয় দেশভিত্তিক অফারগুলো থেকে তাদের পছন্দের প্যাকটি নিতে পারবেন তারা। এগুলোর মধ্যে রয়েছে দৈনিক ডাটা প্যাক, সাপ্তাহিক ডাটা ও কম্বো প্যাক। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক। বিস্তারিত জানতে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

Banglabid

রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ ফ্রি। সেবাটি গ্রহণ করতে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে গ্রাহকের বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট (প্রযোজ্য ক্ষেত্রে) আছে। প্রত্যয়নপত্রে এটাও উল্লেখ করতে হবে যে, প্রতি ট্রিপে রোমিং ব্যয় ছয় হাজার টাকা এবং বছরে মোট রোমিং ব্যয় (সকল মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে) ত্রিশ হাজার টাকার বেশি হবেনা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “এমন একটি অগ্রসরমূলক পদক্ষেপ চালু করতে আমাদেরকে আন্তরিক সহায়তা প্রদান ও ক্ষমতায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এই প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করায় বিটিআরসির প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।”

প্রতি বছর ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি বিদেশ ভ্রমণ করেন। বিদেশি সিম কার্ড কেনার জন্য এসব গ্রাহকদের আর লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে না। এখন থেকে তারা সহজে ও স্বাচ্ছন্দ্যে আকর্ষণীয় রোমিং অফার গ্রহণ করতে পারবেন। বিদেশে পৌঁছানোর মুহূর্ত থেকেই নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পরিবার-পরিজনের সাথে যুক্ত থাকতে পারবেন ভ্রমণকারীরা। ওমরাহ পালনে যাওয়া ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগটি বিশেষভাবে সহায়ক। যেহেতু তারা গ্রামীণফোনের ব্যালেন্স ব্যবহার করেই সৌদি আরবে রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন।

Reneta

সহজ ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে সেরা অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। এবার সহজে ও সাশ্রয়ী মূল্যে বাংলাদেশিদের বৈশ্বিকভাবে যুক্ত থাকার সুবিধা আনল কোম্পানিটি যা গ্রাহকদের মানসিক স্বস্তি নিশ্চিত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনমোবাইল ব্যালেন্সরোমিং প্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT