চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৬:০৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা, জনপদ, শিক্ষা
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে প্রথমবারের মতো চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। ১৬ জন শিক্ষকের মাদ্রাসায় ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করলেও পরীক্ষা দেয় ২৮ জন। তবে একজন পরীক্ষার্থীও পাস করতে না পারায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে হতাশা দেখা দিয়েছে।

গত সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষা ফলাফল ঘোষণা করে।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, এ মাদ্রাসার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সবাই ফেল করেছে, বিষয়টি আশ্চর্যজনক। একজন শিক্ষকের ভাগে দুইজনেরও কম শিক্ষার্থীর দায়িত্ব পড়ে। সেখানেও সবাই ফেল করে কিভাবে? শিক্ষকরা মাদ্রাসায় গুরুত্ব দিয়ে পাঠদান করান না। তাদের মান তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষকদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত। বেতন ভাতা নিয়মিত পাওয়ার পরেও এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মত নয়। প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক।

Banglabid

কুড়ালগাছি দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল সামাদ জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৮ বছরে ইতিহাসে এ বারই প্রথম এ মাদ্রাসায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মাদ্রাসার ৩০ জন ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এর মধ্যে ২০ জন ছাত্র ও ৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

তিনি আরো জানান, মাদ্রাসার ২৮ জন পরীক্ষার্থী একসাথে ফেল করার বিষয়ে খাতা চ্যালেঞ্জ করা হবে। ফেল করার বিষয়টি আমরা কোনভাবে মেনে নিতে পারছি না। পড়াশোনার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে বেশি বেশি কাজ করতে হবে। এ ধরনের ফল মেনে নেয়ার মত নয়। বিষয়টি নিয়ে আমরা বেশ চিন্তিত।

উল্লেখ্য, মাদ্রাসাটিতে ১৬ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৮ বছরকুড়ুলগাছি দাখিল মাদ্রাসাসব পরীক্ষার্থী ফেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT