ভিডিও নিউজ

কম আয়ের চাকরিজীবীদের জন্য গৃহঋণ ‘স্বপ্ননীড়’

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি ছবি যেখানে ঢাকা শহরের আবাসিক ভবন ও গৃহঋণ সুবিধার তথ্য দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

এমপিওভুক্ত শিক্ষক, নার্সসহ কম আয়ের চাকরিজীবীদের জন্য গৃহঋণ চালু করছে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। ‘স্বপ্ননীড়’ নামের এই ঋণের সর্বোচ্চ সীমা ৩০ লাখ টাকা। এতে গ্রাহকের বিনিয়োগ থাকবে ৩ লাখ। জেলা শহর এবং গ্রামে ১ হাজার বর্গফুটের বাড়ী করতে চালু হওয়া ঋণটি সর্বোচ্চ ৩০ কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন, এর চেয়ে বেশি সময় নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি, এমনকি শাস্তির আওতায় আনা হবে।

প্রতিবেদক

রিজভী নেওয়াজ

রিজভী নেওয়াজ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…