তথ্যপ্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রাম ভেরিফাইডে প্রতি মাসে লাগবে ১২ ডলার

Meta Facebook verification badge on a digital screen. Channel i News - চ্যানেল আই নিউজ

Meta Facebook verification badge displayed on a digital screen with Meta logos in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার অর্থাৎ ১২ ডলার দিতে হবে ব্যবহারকারীদের। যা বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১২৫৭ টাকা।

গতকাল রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।

জুকারবার্গ বলেন,“নতুন এই ফিচারের ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই করা, ব্লু ব্যাজসহ গ্রাহক অতিরিক্ত সুরক্ষা পাবে। ছদ্মবেশে অন্যের নামে অ্যাকাউন্ট ব্যবহারকারীদের থেকে সুরক্ষাও মিলবে নতুন এই গ্রাহক সেবায়।”

সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করার আগে মেটার এ নতুন ফিচার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে এক সপ্তাহ চলবে। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে চালু হবে ফিচারটি। তবে যারা আগে থেকেই ভেরিফায়েড ব্যাজ ধারণ করছেন, তাদের জন্য এই মাসিক ফি কার্যকর হবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেয়া হয়নি।

এর আগে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রাম অ্যাপ পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করে। এই বছর পেইড সাবস্ক্রিপশনের ঘোষণা দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার।

বিষয়:ইনস্টাগ্রাম ফেসবুক মার্ক জুকারবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…