চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দৌড়ে নাম লেখাল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিষয়টি জানিয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএসএফ)।

মধ্যপ্রাচ্যের দেশটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং ফুটবলের প্রতি গভীর আবেগকে কাজে লাগাতে বৈশ্বিক ইভেন্টটি আয়োজনে আগ্রহী। সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামার সিদ্ধান্ত নেন।

২০১৮ সাল থেকে সৌদি আরব ৫০টিরও বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য আলোচিত হয়েছে। ফুটবল, মোটরস্পোর্টস, টেনিস, ঘোড় দৌড়, এস্পোর্টস এবং গলফের মতো খেলায় পুরুষদের পাশাপাশি নারী ক্রীড়াবিদদের দেশটি আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে।

সৌদিতে ৩৫ বছরের কম বয়সের মানুষ জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি। খেলাধুলার প্রতি তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বিশ্বকাপ আয়োজন করতে তেল সমৃদ্ধ দেশটি উঠেপড়ে লেগেছে। খ্যাতিমান ফুটবলারদের ঘরোয়া ফুটবলের আসর সৌদি প্রো লিগের জৌলুস বহুগুণে বাড়িয়েছে।

ছয়বার ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সৌদি আরব। গত বছর কাতারে গ্রিন ফ্যালকনরা গ্রুপপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পায়। পরে সেই আর্জেন্টিনাই হয় চ্যাম্পিয়ন।

সৌদি আরবের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির ক্রীড়া মন্ত্রী এবং সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, ‘২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করাটা আমাদের বিশ্ব ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানীয় দেশ হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’

Reneta

এসএএসএফ সভাপতি ইয়াসির আল মিসেহাল বলেন, ‘আমরা বিশ্বাস করি ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরবের এটা উপযুক্ত সময়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএএসএফফুটবল বিশ্বকাপ ২০৩৪লিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিকিমে আকস্মিক বন্যায় ১৪ জন নিহত, ১০২ নিখোঁজ

পরবর্তী

দুদক কার্যালয়ে ড. ইউনূস

পরবর্তী

দুদক কার্যালয়ে ড. ইউনূস

শেওড়াপাড়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT