গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে মামলার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আজ দুদক কার্যালয়ে ডাকা হয়েছে।
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার ড. ইউনূসসহ ৩ জনকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
এসময় ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, তিনি আমেরিকা থেকে এসেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি আজ দুদকে হাজির হয়েছেন।
গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গত ৩০ মে দুদক মামলা করে।









