চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ মাসের মধ্যে বিশ্বজুড়ে গত অক্টোবরে খাবারের দাম সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তাজা সবজি, ফল, দুধ ও মাংসের ছবি, বাংলাদেশের খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ভিজ্জ তেল এবং বেশিরভাগ খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির কারণে গত ১৮ মাসের মধ্যে অক্টোবরে বিশ্বব্যাপী খাদ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) এ তথ্য জানিয়েছে।

এফএওর ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এফএও প্রকাশিত খাদ্য মূল্যসূচকে যা বিশ্বব্যাপী বাণিজ্যিক খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যের মাসিক পরিবর্তন পর্যবেক্ষণ করে—গত অক্টোবর মাসে ১২৭ দশমিক ৪ পয়েন্টে পৌঁছেছে, যা আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় ২ শতাংশ এবং এক বছর আগের তুলনায় সাড়ে ৫ শতাংশ বেশি।

তবে, ২০২২ সালের মার্চ মাসের তুলনায় ২০.৫ শতাংশ কম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে বিশ্বে খাদ্যপণ্যের যে দাম ছিল তার তুলনায় চলতি ২০২৪ সালের অক্টোবরে তা বৃদ্ধি পেয়েছে অন্তত ৫.৫ শতাংশ। মাংস ব্যতীত প্রায় সবধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম।

বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। যা শতকরা হিসেবে ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ বেশি, চিনির দাম বেড়েছে ২.৬ শতাংশ এবং সেপ্টেম্বর থেকে খাদ্যশস্যের দাম ০.৮ শতাংশ বেড়েছে।

মূলত গম ও ভুট্টার রপ্তানি মূল্য বাড়ার কারণে এমনটা হয়েছে। বিশ্বের প্রধান রপ্তানিকারক দেশ রাশিয়ায় প্রতিকূল আবহাওয়া ও কৃষ্ণসাগরে আঞ্চলিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে। সামগ্রিকভাবে মাংসের দাম ০.৩ শতাংশ কমেছে। শূকরের মাংসের দাম সবচেয়ে বেশি কমেছে। অক্টোবর মাসে বিশ্বব্যাপী মুরগির মাংসের দাম সামান্য কমেছে, তবে ভেড়ার মাংসের দাম স্থিতিশীল ছিল। এর বিপরীতে গরুর মাংসের দাম কিছুটা বেড়েছে।

একটি পৃথক রিপোর্টে, এফএও ২০২৪ সালে বিশ্বব্যাপী সিরিয়াল উৎপাদনের জন্য তার পূর্বাভাস এক মাস আগে ২.৮৫৩ বিলিয়ন থেকে ২.৮৪৮ বিলিয়ন মেট্রিক টনে নামিয়ে এনেছে।

ট্যাগ: খাদ্যের দাম রেকর্ডফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানদের ২৫৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পরবর্তী

ডেঙ্গুতে থামছেই না মৃত্যুর মিছিল, ৮ জনের মৃত্যু

পরবর্তী
ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে থামছেই না মৃত্যুর মিছিল, ৮ জনের মৃত্যু

বরবাদের শুটিংয়ে আহত, মুম্বাই থেকে যা বললেন শাকিব

সর্বশেষ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT