ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এরমধ্যেই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মিরে বন্যা দেখা দিয়েছে। মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পেহেলগামের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।








