বর্ষা এসেছে তার চিরচেনা রূপে। ঝুম বৃষ্টি, মেঘের গর্জন আর অবিরাম জলধারা নিয়ে। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য যেনো হয়ে ওঠেছে দুর্ভোগের চিত্র। উজানের ঢল ও ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি, তৈরি হয়েছে আকস্মিক বন্যার আশঙ্কা। এমন পরিস্থিতিতে জননিরাপত্তার পাশাপাশি প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে স্থগিত হয়েছে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা।







