বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজন সফল নারীকে বঙ্গমাতা স্মৃতি পদক প্রদান করা হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতি জোট আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, আজীবন বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে পাশে থাকা শেখ ফজিলাতুন নেছা মুজিব, সব বাঙালি নারীর জন্য অনুপ্রেরণা।







