গাজীপুর

দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

ইজতেমা ময়দানে মুসল্লিরা দোয়া ও মোনাজাত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দিনের জোড় ইজতেমার শেষ দিন মুসল্লিরা দোয়া ও মোনাজাতের জন্য একত্রিত হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টঙ্গীর তুরাগ নদীর তীরে দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলা থেকে লাখো ধর্মপ্রান মুসল্লিরা ইজতেমা ময়দানে জড়ো হয়ে দোয়া-মোনাজাতে অংশ নেন।

সকাল ৮টা ৫১ মিনিটে মোনাজাত শুরু হয়ে ৯ টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবার জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন।

আয়োজক সুত্র জানায়, দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও ৩ চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।

প্রসঙ্গত; সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়:জোড় ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…