অন্যান্য খেলা

ওমানকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

মেয়েদের ফাইভ এ সাইড হকি

বাংলাদেশের নারী হকির খেলোয়াড়রা বল দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী হকি দলের খেলোয়াড়রা একটি ম্যাচে বল দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, খেলাধুলার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওমানের সালালায় চলতি ফাইভ এ সাইড এশিয়া কাপ হকিতে স্বাগতিকদেরও হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। চলতি আসরে প্রথম ম্যাচে হারের স্বাদ পেলেও পরের তিনটিতে টানা জয়ের দেখা পেল হকির টিম টাইগ্রেস।

শনিবার রাতে স্বাগতিক ওমানের বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন আইরিন রিয়া। এ নিয়ে টানা তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন তিনি। এদিন সকালে ইরানের বিপক্ষে ৯-৩ গোলের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরে লাল-সবুজের দল আসর শুরু করে। ওই ম্যাচে বাংলাদেশের অর্পিতা পাল ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। একইদিন চাইনিজ তাইপের বিপক্ষে ১০-৫ গোলে জয় পায় বাংলাদেশ। আইরিন রিয়া হন ম্যাচসেরা।

রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়ান হকি ফেডারেশনের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ২৮ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে। এরপর ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ওমানের সালালাতেই হবে ছেলেদের ফাইভ এ সাইড এশিয়া কাপ।

বিষয়:ওমান ফাইভ এ সাইড হকি বাংলাদেশ বাংলাদেশ নারী হকি দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…