চট্টগ্রাম

বঙ্গোপসাগরে ভাসমান পণ্যভর্তি কন্টেইনার উদ্ধার করল জেলেরা

বঙ্গোপসাগরে ভাসমান পণ্যভর্তি কন্টেইনারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে পানির মধ্যে ডুবে থাকা একটি কন্টেইনারের ছবি, যা জেলেরা দেখতে পান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ভাসমান পণ্যভর্তি একটি কন্টেইনার উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে সন্দ্বীপের সারিকাইত এলাকার জেলেরা বঙ্গোপসাগরে ভেসে আসা কন্টেইনার উদ্ধার করে তা উপকূলে নিয়ে আসে।

জেলেরা জানায়, ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কন্টেইনার ভাসতে দেখে। তারা পাঁচটি ইঞ্জিনচালিত বোট দিয়ে টেনে সেটিকে সারিকাইত এলাকার সাগরের তীরে নিয়ে আসে। কন্টেইনারটি তীরে নিয়ে আসার পর শত শত উৎসুক মানুষ সাগর পাড়ে ভীড় করে। মধ্য সাগরে কন্টেইনারটি ভাসতে দেখে মঙ্গল জলদাস ও খোকন জলদাস নামে দুই জেলে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানান। এরপর তিনি বিষয়টি সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান এবং অনুমতি নিয়ে কনটেইনারটি সন্ধ্যা ছয়টার দিকে উপকূলে নিয়ে আসা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্দ্বীপ চ্যানেলে আংশিক ডুবে যাওয়া অভ্যন্তরীণ কন্টেইনারবাহী পানগাঁও এক্সপ্রেস জাহাজ ডুবে গেছে। জাহাজটি কাত হয়ে গেলে ৯৬টির মধ্যে তিনটি কন্টেইনার পানিতে ভেসে গেছে। ধারণা করা হচ্ছে কন্টেইনারটি জাহাজের তিনটি কন্টেইনারের একটি।

বিষয়:সন্দ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…