আন্তর্জাতিক

মাছ বিক্রি করে রাতারাতি কোটিপতি জেলে

বড় মাছ ধরে জেলেরা আনন্দে উদযাপন করছে, মাছ বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেরা মাছ ধরার পর আনন্দে উদযাপন করছে, মাছ বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের করাচি শহরের এক জেলে ঔষধি গুণসম্পন্ন বিরল প্রজাতির কিছু মাছ নিলামে বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন।

এনডিটিভি জানিয়েছে, হাজি বালুচ নামের ওই জেলে এবং তার কর্মীরা সোমবার (৬ নভেম্বর) আরব সাগরে মাছ ধরতে যান। এই সময় তাদের জালে বিরল প্রজাতির কিছু ‘সোনালি মাছ’ ধরা পড়ে যা স্থানীয় ভাষায় ‘সোয়া’ নামে পরিচিত।

পাকিস্তান ফিশারম্যান ফোক ফোরামের মুবারক খান জানিয়েছেন, শুক্রবার সকালে জেলেরা মাছগুলো নিলামে তুলে। সবগুলো মাছ প্রায় ৭০ মিলিয়ন রুপিতে (প্রায় ৯ কোটি ৩০ লক্ষ টাকা) বিক্রি হয়। এর মধ্যে একটি মাছ বিক্রি হয় ৭ মিলিয়ন রুপিতে। তিনি জানান, সোয়া মাছকে অমূল্য এবং বিরল হিসেবে বিবেচনা করা হয় কারণ এর পেট থেকে এমন এক ধরণের উপাদান পাওয়া যায় যার চমৎকার ঔষধি গুণ রয়েছে। মাছ থেকে পাওয়া সুতার মত এক ধরণের উপাদান অস্ত্রোপচারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়।

হাজি বালুচ বলেছেন, আমরা করাচির খোলা সাগরে মাছ ধরছিলাম। তখন এই মাছগুলো আমাদের জালে ধরা পরে। এটি আমাদের জন্য আশীর্বাদ। তিনি জানান, মাছ বিক্রি করে যে অর্থ পেয়েছেন তা বাকি ৭ সহযোগী জেলের সঙ্গে ভাগাভাগি করে নেবেন।

সোয়া মাছ সাধারণত ২০ থেকে ৪০ কেজি ওজনের হয়ে থাকে এবং ১.৫ মিটার পর্যন্ত বাড়তে পারে। পূর্ব এশিয়ার দেশগুলোতে এই মাছের অনেক চাহিদা রয়েছে। মূলত প্রজনন মৌসুম এলেই গভীর সমুদ্র থেকে এই মাছটি উপকূলের কাছাকাছি আসে।

বিষয়:জেল মাছ মৎস্যজীবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…