জনপদ

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেফতার, পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাছ ব্যবসায়ীর আলী আকবর বাপ্পী (৩৩) সদর উপ‌জেলার চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে টাঙ্গাইলের পার দিঘুলীয়া সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা সোমবার (২২ মে) দিবাগত রাতে তাকে হত্যা করে ফে‌লে রে‌খে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে বাপ্পী শহর থেকে বাড়ি ফিরতেছিলেন। পথের মাঝে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফা‌ড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানা পু‌লিশ বাপ্পীর মর‌দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ ক‌রে‌ছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘা‌তের চিহ্ন রয়েছে।

বিষয়:কুপিয়ে হত্যা টাঙ্গাইল মাছ ব্যবসায়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…