চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় আসছে মনিরুজ্জামান উজ্জ্বলের প্রথম বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
শিল্প সাহিত্য
A A
মনিরুজ্জামান উজ্জ্বল বইমেলায় তার প্রথম বই প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে একুশে বইমেলা ২০২৪। মাসব্যাপী এই মেলায় আগামি সপ্তাহেই আসছে সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের লেখা প্রথম বই ‘যাপিত জীবনের গল্প’।

সাংবাদিকতা পেশায় দুই যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন উজ্জ্বল। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতাই উঠে আসবে ‘যাপিত জীবনের গল্প’ জুড়ে। বইটিতে লেখক সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় এবং বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহরে জীবনের নানা বাস্তব ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছেন।

অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় দু’টি জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালের রিপোর্টিং বিভাগে এক যুগেরও বেশি সময় কেটেছে তার। তারপর ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা ‘ঢাকা ট্রিবিউন’ হয়ে বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত তিনি।

Banglabid

বইটির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মনিরুজ্জামান উজ্জ্বল জানান, বিগত দুই যুগের বেশি সময় তিনি সাংবাদিকতা পেশায় মাঠ পর্যায়ের রিপোর্টার ছিলেন। দেশের প্রথিতযশা সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ার, মুসা আহমেদ এবং শফিকুল আজিজ মুকুল আজিজসহ প্রখ্যাত সম্পাদকদের সঙ্গে কাজ করার তার সুযোগ হয়েছে।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে একজন প্রকৃত রিপোর্টারকে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সামনে এগোতে হয়।
তবে দুঃখজনক হলেও সত্য সব ঘটনা পত্রিকায় প্রকাশিত হয় না। নানা কারণে তা ধামাচাপা পড়ে রিপোর্টারের অক্লান্ত পরিশ্রমের ফসল গুরুত্বপূর্ণ সংবাদটি পাঠক পর্যন্ত পৌঁছায় না। সেসব অজানা ঘটনা পাঠকের কাছে সবিস্তারে তুলে ধরতেই তার এই ক্ষুদ্র প্রয়াস।

নতুন যারা সাংবাদিকতা পেশায় আসছেন বা আসতে চাচ্ছেন তাদের পাশাপাশি একজন পেশাদার সাংবাদিক সম্পর্কে অনেকেরই জানার কৌতূহল রয়েছে। ‘যাপিত জীবনের গল্প’ বইটি পড়ার মাধ্যমে তারা সেই কৌতূহলও মেটাতে পারবেন বলে জানান উজ্জ্বল।

Reneta

লেখক জানিয়েছেন, ‘যাপিত জীবনের গল্প’ নামের বইটি ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত হবে। বইমেলায় ঝুম ঝুমির ৭০ ও৭১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন দেশের অন্যতম সেরা আঁকিয়ে মামুন হোসাইন।

ঝুমঝুমি প্রকাশনা থেকে জানানো হয়, বর্তমানে উজ্জ্বলের বইটি ছাপানোর প্রক্রিয়া চলমান রয়েছে। ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির দিকে বইটি বইমেলায় আসতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলা ২০২৪প্রথম বইবইবইমেলাবইয়ে সাংবাদিকতারিপোর্টাররিপোর্টিংসাংবাদিকসাংবাদিকতা নিয়ে বই
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT