বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে আবারও থেমে থেমে গোলাগুলি

মিয়ানমার সীমান্তে গোলাগুলির জন্য বন্ধ সড়ক ও সতর্কতা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে বন্ধ সড়ক ও সতর্কতা সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সাথে দেশের কক্সবাজার ও বান্দরবান সীমান্তে আবারও থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান।

গতকাল (১৩ ফেব্রুয়ারি) সোমবার রাতে বান্দরবান নাইক্ষ্যংছড়ির মিয়ানমার অংশে ঢেঁকিবনিয়ায় বেশ কয়েকবার থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছ।

এছাড়াও টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিলের বিপরীতে কুমিরখালী সীমান্তচৌকি এলাকায়ও সংঘাত হয়েছে। উভয় এলাকাতেই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

লম্বা সময় ধরে কয়েকটি গোলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।

এলাকাবাসী বলছেন, তারা ভালো নেই। ভয়ে আছেন তারা।

এদিকে আরকান রাজ্যে অস্থিরতা থাকায় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা বেশ কয়েকটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি ও কোস্টগার্ড।

বিষয়:কক্সবাজার গোলাগুলি ঘুমধুম সীমান্ত নাইক্ষ্যংছড়ি বান্দরবান মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…