বাংলাদেশ

বড়দিনে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো, বাংলাদেশ পুলিশ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল লোগো, যেখানে একটি শিলালিপি ও প্রতীক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে দেওয়া ক্ষমতায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ ২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হলো।

পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।

বিষয়:আতশবাজি ডিএমপি নিষিদ্ধ পটকা ফানুস বড়দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…