কিশোরগঞ্জ

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে আগুন জ্বালিয়ে নিন্দা

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে নিন্দা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

জুলাই যোদ্ধারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা দেশের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছে। তারা “জুলাই সনদ” ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা শেখ মুদাছির তুসি বলেন, “আমরা অন্যায় বা সংঘাত চাই না, চাই ন্যায়ের স্বীকৃতি। যাদের রক্ত ও আত্মত্যাগে জুলাই আন্দোলন গড়ে উঠেছে, তাদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়—একটি ইতিহাসের ওপর আঘাত। আমরা এই বর্বরতার বিচার চাই।”

কর্মসূচিতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা জুলাই যোদ্ধারা অংশ নেন।

বিষয়:জুলাই যোদ্ধা ব্লকেড কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…