আন্তর্জাতিক

কানাডায় ভয়াবহ দাবানল, সরানো হয়েছে হাজারো মানুষকে

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়া ও আগুনের বিশাল কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ভয়াবহ দাবানলের দৃশ্য, বিশাল ধোঁয়া ও আগুনের কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি দাবানলের মধ্যে ভয়াবহ একটি দাবানল দেশটির হ্যালিফ্যাক্স নগরীকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। দাবানলের কারণে কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের ১৬ হাজারেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির খবরে বলা হয়, গত রোববার রাতে কানাডার পূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই ঘোষণার পর সেখানে দাবানলের তীব্রতা আর বৃদ্ধি পায়নি। তবে নগরীর উত্তর-পশ্চিম প্রান্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে জরুরি নোটিশে শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ একটি সংবাদ সম্মেলনে বলেন, শহরের ৪ লাখ ৩০ হাজার বাসিন্দা একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা গতকাল থেকে নতুন কোন এলাকার লোকজনকে আর সরিয়ে নেইনি। আমরা আশা করছি, সেখানের পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু তারপরও এটি একটি বিপজ্জনক পরিস্থিতি।

যেই বাতাসের প্রভাবে আগুনের শিখা তীব্রভাবে ছড়িয়ে পড়ছিল সেই বাতাস গতকাল দিক পরিবর্তন করায় হ্যালিফ্যাক্স শহরে দাবানল ছড়িয়ে পড়ার পরিমাণ কমে যায়। তবে দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বৃষ্টিপাতের প্রয়োজন। কিন্তু এ সপ্তাহে দাবানল আক্রান্ত অঞ্চলে বৃষ্টিপাতের কোন পূর্বাভাস নেই।

কানাডার মোট ১৩টি প্রদেশের মধ্যে আটটিতেই এখন দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দাবানলের ধোঁয়ার কুন্ডলি দেখা যায়, এছাড়াও সেখানে অনেক ঘরবাড়ি ও গাড়ি পুড়ে যেতে দেখা যায়। তবে দাবানলের কারণে দেশটিতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বিষয়:কানাডাকানাডায় দাবানলদাবানল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…