বাংলাদেশ

গত ১৫ বছরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত, থানায় জমা দেওয়ার নির্দেশ

অস্ত্র ও গুলির ছবি, লাইসেন্স স্থগিতের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গোলাবারুদসহ ওইসব আগ্নেয়াস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের তা স্থগিত করা হলো এবং তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিষয়:আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সেপ্টেম্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…