ইরানের ইভিন কারাগারে অগ্নিকাণ্ড ও গোলাগুলি
আহত ৮

ইরানের ইভিন কারাগারে অগ্নিকাণ্ডের সময় ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, শহরের আলো ঝলমলে পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইরানের ইভিন কারাগারে গোলাগুলি ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারাগারের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তেহরানের গভর্নর মোহসেন মনসুরি। কারাগারের আশপাশের রাস্তাগুলোকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।
প্রায় একমাস ধরে চলা হিজাব বিরোধী বিক্ষোভে ইরানে অস্থির অবস্থা চলছে।
তবে, কারাগারে গোলাগুলি ও আগুনের ঘটনায় আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালিহিন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






