কিশোরগঞ্জ

কালবৈশাখীতে ভবন ধসে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবন ধসে আহত ব্যক্তিকে উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কালবৈশাখীর কারণে ভবন ধসে পড়ে, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভবন ধসে আটকা পড়া লোককে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গাইটাল সিএনজি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ভবন ধসে আটকা পড়া কামাল খান (৫০) পার্শ্ববর্তী নেত্রকোনা সদরের দাড়িয়া এলাকার সিরাজ খানের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ শহরে প্রচুর ঝড় বৃষ্টি হয়। এসময় শহরের গাইটাল সিএনজি স্টেশন এলাকায় একটি ভবন ধসে একজন লোক আটকা পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে মাত্র ১২ মিনিটে লোকটিকে উদ্ধার করি। পরে উদ্ধারকৃত লোকটিকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।কালবৈশাখীতে ভবন ধসে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আবু জর গিফারী আরও জানান, ঝড়ে শহরের বত্রিশ এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টা কাজ করে রাস্তা পরিষ্কার করে। এছাড়াও শহরের বারো আউলিয়া মোড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে সেখানেও ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…