বাংলাদেশ

গুলশানে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বনানীর বহুতল ভবনে আগুনের ধোঁয়া ও অগ্নিনির্বাপণ কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানীর একটি বহুতল ভবনে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানের-১ নম্বরে একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, এডব্লিউআর ১৮তলা ভবনের ৯তলায় এসির আউটডোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান,  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

বিষয়:গুলশান-আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…