বাংলাদেশ

তেজগাঁওয়ে আগুন: বাড়ছে পরিধি

মহানগর দাদা ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সময়ের সঙ্গে আগুনের পরিধি বাড়ছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট কাজ করছে।

সোমবার রাত ৮ টার কিছু আগে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে: আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গেছে।

প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের খবরও এখনও জানা যায়নি।

বিষয়:আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…