গাজীপুর

গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন

গাজীপুরে স্পিনিং কারখানায় আগুনের খবর, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালিয়াকৈরে জমজম স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে কারখানার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুরের দিকে কারখানার টিনশেডের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে গাজীপুর ফায়ার সার্ভিস, সাভারের ইপিজেডসহ আশেপাশের ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এসময় ওই কারখানায় আগুনে তুলা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…