চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ফার্নিচার মার্কেটে আগুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৪০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে ফার্নিচার মার্কেটে আগুনের ধোঁয়া ও লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ঈদগাঁওতে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ফার্নিচার মার্কেট। সাথে পু্ড়েছে একটি সেলুনও।

রোববার ১৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু।

সভাপতি ওবাইদু জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিচার দোকান, একটি সেলুন আগুনের লেলিহান শিখায় দোকানভর্তি ফার্নিচার মুহূর্তে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী হাফিজুর রহমান, মানিক, শাহজাহান, বাবুলসহ আরও কয়েকজন। ধারণা করা হচ্ছে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ফার্নিচার ও দোকানহ মিলে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Banglabid

তিনি আরো জানান, আগুন দেখে ব্যবসায়ীরা দ্রুত বাজারে আসেন। নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। রফিক মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের লাগোয়া মার্কেটে আগুন ধরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এসময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে।

রামু দমকল বাহিনীর টিম লিডার মো. হাসান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে চারটি ফার্নিচারের দোকান আরেকটি সেলুন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। দ্রুত সময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে কয়েকশ দোকান পুড়ে যাওয়ার শঙ্কা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনকক্সবাজারফার্নিচার মার্কেট
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT