চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ওমরাহযাত্রীবাহী বাসে আগুন, বহু হতাহতের শঙ্কা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে ভারতীয় ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

খালিজ টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনাগামী বাসটি একটি ডিজেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে যাত্রীদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি জানান, বাসটিতে মোট ৪২ জন হজযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু ম্যাথেন জর্জের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন। জর্জ তাকে জানিয়েছেন, দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ওয়াইসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

দুর্ঘটনার পর জেদ্দায় ভারতীয় কনসুলেট একটি জরুরি হেল্পলাইন চালু করেছে। কনসুলেট তাদের এক্স (টুইটার) পোস্টে জানায়, মদিনার কাছে ভারতীয় ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনার পর কনসুলেট জেনারেল অব ইন্ডিয়া, জেদ্দায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমরাহযাত্রীবাসে আগুনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT