বাংলামোটরে আগুন নিয়ন্ত্রণে

A bustling street in Dhaka with buses, cars, and pedestrians against tall buildings and billboards. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বাংলামোটরে একটি টাইলসের দোকানে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তাদের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার ১৮ মে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে বিকেল ৫ টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ চলছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






